কোভিডের ভয়াবহতার নেপথ্যে জিনের ত্রুটি, চিকিৎসকদের চাঞ্চল্যকর তথ্য

কোভিডের ভয়াবহতার নেপথ্যে জিনের ত্রুটি, চিকিৎসকদের চাঞ্চল্যকর তথ্য

কোভিড আক্রান্তদের মধ্যে অসুস্থতার ভিন্নতার কারণ হিসেবে রোগ প্রতিরোধ ক্ষমতার জিনগত ত্রুটিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। শনিবার কলকাতায় আয়োজিত ‘ইনবর্ন এররস অফ ইমিউনিটি’ সংক্রান্ত এক সম্মেলনে চিকিৎসকরা জানান, জিনগত সমস্যার কারণেই অনেকের শরীর ভাইরাসের বিরুদ্ধে সঠিক সময়ে লড়াই করতে পারেনি। ফলে সাধারণ সংক্রমণের বদলে অনেকের ক্ষেত্রে রোগটি প্রাণঘাতী রূপ নিয়েছিল।

চিকিৎসকদের মতে, জন্মগতভাবে ইমিউন জিনে ত্রুটি থাকলে শরীর ভাইরাসের উপস্থিতি বুঝতে দেরি করে। ডা. প্রিয়ঙ্কর পাল ও ডা. জিগনা ভাটিয়ারা জানান, এই ত্রুটির ফলে শরীরে এমন কিছু ক্ষতিকর অ্যান্টিবডি তৈরি হয় যা নিজস্ব প্রতিরোধী প্রোটিনকেই ধ্বংস করে দেয়। একে সমষ্টিগতভাবে ‘ইনবর্ন এররস অফ ইমিউনিটি’ বলা হচ্ছে, যার ফলে শিশুদের মধ্যে ঘনঘন সংক্রমণের প্রবণতা দেখা যায়।

ইদানীং শিশুদের মধ্যে টিবির মতো উপসর্গ থাকলেও অনেক ক্ষেত্রে তা আসলে জিনগত রোগ হিসেবে ধরা পড়ছে। সম্প্রতি কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে এক শিশুর শরীরে এমন বিরল জিনঘটিত সমস্যা শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, অ্যান্টিবায়োটিক কাজ না করলে বা বারবার সংক্রমণ হলে রক্ত পরীক্ষা ও জেনেটিক টেস্টের মাধ্যমে দ্রুত রোগ নির্ণয় করা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *