সুপ্রিম কোর্টের রায়ে কি বদলে যাবে ইউজিসির বিতর্কিত নতুন নিয়ম
March 19, 20267:45 am

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন ইক্যুইটি রেগুলেশন ২০২৬-এর বৈধতা নিয়ে আজ সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। এর আগে শীর্ষ আদালত জাতিগত বৈষম্যের সংজ্ঞাকে ‘অপরিচ্ছন্ন’ ও ‘বিভাজনমূলক’ আখ্যা দিয়ে নতুন নিয়মের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। কেন্দ্র ও ইউজিসিকে আজই আদালতে তাদের হলফনামা জমা দিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে।
প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সতর্ক করে জানিয়েছে যে, এই নিয়ম সংশোধন না করলে সমাজে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। বর্তমানে ২০১২ সালের পুরনো নিয়ম বহাল রয়েছে। এদিকে এই বৈষম্যমূলক নীতির প্রতিবাদে আইসা ও ভীম আর্মির মতো সংগঠনগুলো দেশজুড়ে বিক্ষোভ জারি রেখেছে, যার ফলে আদালতের আজকের রায়ের দিকে তাকিয়ে আছে শিক্ষা মহল।