গুগল ক্রোমে ‘জিরো-ডে’ ত্রুটির সতর্কতা, বিপদে কোটি কোটি ব্যবহারকারী

গুগল ক্রোমে ‘জিরো-ডে’ ত্রুটির সতর্কতা, বিপদে কোটি কোটি ব্যবহারকারী

বিশ্বজুড়ে গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা বা ‘জিরো-ডে’ অ্যালার্ট জারি করেছে টেক জায়ান্ট গুগল। ব্রাউজারে দুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ত্রুটি শনাক্ত করার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত সফটওয়্যারের অজানা ছিদ্রপথ ব্যবহার করে সাইবার অপরাধীরা যাতে হানা দিতে না পারে, তা নিশ্চিত করতেই এই সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা।

গুগল জানিয়েছে, ডেভেলপাররা ত্রুটি সংশোধনের আগেই যদি সাইবার হামলা ঘটে, তবে তাকে ‘জিরো-ডে’ পরিস্থিতি বলা হয়। বর্তমানে ক্রোম ব্যবহারকারীরা সরাসরি হ্যাকারদের নিশানায় রয়েছেন, যা ব্যক্তিগত তথ্যের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। কোটি কোটি মানুষের অনলাইন নিরাপত্তার কথা মাথায় রেখে গুগল পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিপদ এড়াতে ব্যবহারকারীদের অবিলম্বে গুগল ক্রোম ব্রাউজার আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সুরক্ষার খাতিরে অটোমেটিক আপডেট চালু রাখা এবং ইমেলে আসা কোনো সন্দেহজনক লিঙ্ক বা অ্যাটাচমেন্টে ক্লিক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। নিয়মিত অ্যাকাউন্ট পরীক্ষা করা এবং যেকোনো অস্বাভাবিকতা দেখা দিলেই দ্রুত রিপোর্ট করা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *