ইরান-আমেরিকা যুদ্ধের ১৯তম দিনে ধ্বংসস্তূপে পরিণত তেহরান ও ট্রাম্পের মিত্রহীন একাকী লড়াই
March 19, 20267:49 am

অপারেশন এপিক ফিউরিতে ইরানের সামরিক কাঠামো ও শীর্ষ নেতৃত্ব ধূলিসাৎ করে আমেরিকা ও ইসরায়েল সুবিধাজনক অবস্থানে থাকলেও বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা বাড়ছে। তেলের দাম ৪৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সত্তরের দশকের মতো বড় জ্বালানি সংকট প্রকট হয়েছে।
অন্যদিকে তেহরান দীর্ঘমেয়াদী যুদ্ধের কৌশল নেওয়ায় বিপাকে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেন ও জার্মানির মতো মিত্র দেশগুলো সরাসরি সামরিক সহায়তা দিতে অস্বীকার করায় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন। এই কূটনৈতিক বিচ্ছিন্নতা মার্কিন অভিযানকে একতরফা ঝুঁকিতে ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।