যুদ্ধাতঙ্কে কি বদলে যাচ্ছে আরবের ঈদ উৎসবের আমেজ
March 19, 20267:49 am

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ২০২৬ সালের ঈদুল ফিতর নিয়ে বড় ঘোষণা করল সংযুক্ত আরব আমিরাত। নিরাপত্তার স্বার্থে এবার খোলা ময়দান বা ঈদগাহে বড় জমায়েত করে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এড়াতে এবং ভিড় নিয়ন্ত্রণে কেবল মসজিদের ভেতরেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মসজিদের ভেতর নামাজ আদায়ের ক্ষেত্রে কড়া নিরাপত্তা বিধি ও নতুন গাইডলাইন মেনে চলতে বলা হয়েছে নাগরিকদের। নামাজের সময়সূচিতে কোনো বদল না থাকলেও বড় জমায়েত এড়িয়ে শৃঙ্খলার ওপর জোর দিচ্ছে ইউএই প্রশাসন। প্রতিকূল আন্তর্জাতিক পরিস্থিতিতে আমজনতার জীবনের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।