রাজ্য থেকে অপসারিত পুলিশ কর্তাদের ভিন রাজ্যে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের

রাজ্য থেকে অপসারিত পুলিশ কর্তাদের ভিন রাজ্যে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের

বাংলার আসন্ন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে বড়সড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। গত মঙ্গলবার রাজ্যের ১২ জন পুলিশ সুপার ও ৫ জন কমিশনার সহ ১৮ জন শীর্ষ আধিকারিককে পদ থেকে সরিয়েছিল কমিশন। বুধবার রাজ্য সরকার তাঁদের পুলিশের আধুনিকীকরণ ও আইবি-র মতো বিকল্প বিভাগে বদলি করলেও, সন্ধ্যার নতুন নির্দেশিকায় তাঁদের অধিকাংশকেই বাংলার বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, অপসারিত আধিকারিকদের মধ্যে অনেককেই কেরালা, তামিলনাড়ু ও আসামের মতো রাজ্যে নির্বাচনী পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তালিকায় রয়েছেন ধৃতিমান সরকার, মুরলীধর শর্মা, অভিজিৎ ব্যানার্জি ও ওয়াকার রাজার মতো আইপিএস অফিসাররা। মূলত শাসকদলের ঘনিষ্ঠ হওয়ার অভিযোগে বিরোধীদের আপত্তির প্রেক্ষিতেই এই কড়া অবস্থান নিয়েছে কমিশন, যাতে ভোটের সময় তাঁরা রাজ্যে কোনো প্রভাব খাটাতে না পারেন।

প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে শুধু পুলিশ নয়, নবান্নের আস্থাভাজন একাধিক সিনিয়র আইএএস অফিসার এবং বিভিন্ন দপ্তরের সচিবদেরও ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। জেলাশাসক পদমর্যাদার আধিকারিকদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হচ্ছে। নির্বাচন কমিশনের এই নজিরবিহীন কৌশলী পদক্ষেপে রাজ্য প্রশাসনের অন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *