পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়াই কি ভোট ঘোষণা? ঝুলে থাকা ৬০ লক্ষাধিক ভোটারের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে প্রশ্ন

পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়াই কি ভোট ঘোষণা? ঝুলে থাকা ৬০ লক্ষাধিক ভোটারের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে প্রশ্ন

রবিবার বিকেলে ভারতের নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে। তবে উদ্বেগের বিষয় হলো, পশ্চিমবঙ্গে এখনও বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়াই ভোটের দিনক্ষণ ঘোষিত হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত আসাম্পূর্ণ তালিকায় প্রায় ৬০ লক্ষাধিক নাম এখনও ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে, যার ফলে বিপুল সংখ্যক নাগরিকের ভোটাধিকার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বর্তমানে কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখছেন। বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলায় কাজ শেষ হলেও মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার মতো জনবহুল জেলাগুলোতে নিষ্পত্তি এখনও বাকি। কমিশন সূত্রে খবর, আদালতের সবুজ সংকেত এবং বিশেষ সফটওয়্যারের ছাড়পত্র পেলে চলতি সপ্তাহেই একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই আইনি জটিলতা বজায় থাকছে।

নির্বাচনী বিধি অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাঁদের নামের নিষ্পত্তি হবে, তাঁরাই ভোট দিতে পারবেন। তবে পূর্ণাঙ্গ তালিকা ছাড়া নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। আগামী ১৫ এপ্রিলের পর রাজ্যে কয়েক দফায় ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। ঝুলে থাকা ৬০ লক্ষ মানুষের ভবিষ্যৎ এবং ভোটাধিকার নিশ্চিত করতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *