অপ্রত্যাশিত মাতৃত্ব ও সাহসী সিদ্ধান্ত, পুরনো স্মৃতিতে ভাসলেন নীনা গুপ্তা

অপ্রত্যাশিত মাতৃত্ব ও সাহসী সিদ্ধান্ত, পুরনো স্মৃতিতে ভাসলেন নীনা গুপ্তা

সম্প্রতি ৬৬ বছর বয়সে মা হতে চলার গুঞ্জন হেসেই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নীনা গুপ্তা। একটি অনুষ্ঠানে তাঁর পোশাকের ধরণ দেখে নেটিজেনদের একাংশ গর্ভাবস্থার জল্পনা শুরু করলে তিনি স্পষ্ট জানান, এটি কেবল মোটা কাপড়ের শাড়ির কারণে সৃষ্ট বিভ্রান্তি। তবে এই প্রসঙ্গের সূত্র ধরেই পুনরায় আলোচনায় উঠে এসেছে ১৯৮৯ সালে তাঁর অপ্রত্যাশিতভাবে অন্তঃসত্ত্বা হওয়ার সেই ঐতিহাসিক ও সাহসী অধ্যায়টি।

ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কের থাকাকালীন যখন নীনা মা হওয়ার সিদ্ধান্ত নেন, তখন সমাজ ও নিকটজনদের কাছ থেকে তীব্র বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি। অনেকে তাঁকে গর্ভপাত করানোর পরামর্শ দিয়েছিলেন, আবার কেউ একা সন্তান বড় করার কঠিন বাস্তব নিয়ে সতর্ক করেছিলেন। তবে যাবতীয় প্রতিকূলতা উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন অভিনেত্রী। তাঁর মতে, আসন্ন সন্তানকে নিয়ে তিনি মনে মনে অত্যন্ত আনন্দিত ছিলেন।

অতীতের সম্পর্ক নিয়ে নীনা জানান, প্রাক্তনের প্রতি কোনো ঘৃণা পোষণ করা তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি বিশ্বাস করেন, যাকে একবার ভালোবাসা যায়, তাকে ঘৃণা করা যায় না। ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সেই সম্পর্কের ফসল মাসাবা গুপ্তাকে একাই বড় করে তুলে তিনি তৎকালীন সমাজে এক অনন্য নজির গড়েছিলেন। জীবনের সেই কঠিন সময়ে নিজের অনুভূতির প্রতি সৎ থাকাই ছিল তাঁর সাফল্যের মূল চাবিকাঠি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *