গ্রিন এনার্জিতে স্বনির্ভর আইসল্যান্ড, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝেও নিশ্চিন্ত এক দেশ

গ্রিন এনার্জিতে স্বনির্ভর আইসল্যান্ড, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝেও নিশ্চিন্ত এক দেশ

ইরান-ইজরায়েল ও আমেরিকার সংঘাতের জেরে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি তেল ও গ্যাস সংকট দেখা দিয়েছে। ভারতসহ বিভিন্ন দেশ এই পরিস্থিতির মোকাবিলায় হিমশিম খেলেও আইসল্যান্ড রয়েছে একদম নিশ্চিন্তে। মূলত প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং ‘গ্রিন এনার্জি’ বা সবুজ শক্তির ওপর অতিনির্ভরশীলতাই দেশটিকে এই স্বস্তি দিয়েছে।

আইসল্যান্ডের বিদ্যুৎ চাহিদার প্রায় ১০০ শতাংশই পূরণ হয় জলবিদ্যুৎ ও ভূ-তাপীয় শক্তি থেকে। আগ্নেয়গিরির তাপ ও হিমবাহ নদীর স্রোত ব্যবহার করে দেশটিতে বিদ্যুৎ ও তাপ সরবরাহ করা হয়। বর্তমানে সেখানকার ৪০ শতাংশ যানবাহনই বৈদ্যুতিক (EV), যার ফলে তেলের চাহিদা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং অনেক পেট্রোল পাম্পই বন্ধ হয়ে যাচ্ছে।

দেশটি ২০৩০ সালের মধ্যে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্য নিয়েছে। পর্যাপ্ত ইভি চার্জিং নেটওয়ার্ক এবং সস্তা বিদ্যুৎ ব্যবস্থার কারণে আইসল্যান্ড আজ বিশ্বের কাছে নবায়নযোগ্য জ্বালানির মডেল। বিশ্বজুড়ে তেলের সরবরাহ বন্ধ হলেও আইসল্যান্ডের সাধারণ জীবনযাত্রা ও কৃষি ব্যবস্থা সচল থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *