যৌন হেনস্তার মামলার আবহে নিঃশব্দে বিয়ে সারলেন আরসিবি পেসার যশ দয়াল

যৌন হেনস্তার মামলার আবহে নিঃশব্দে বিয়ে সারলেন আরসিবি পেসার যশ দয়াল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর ধরে যৌন হেনস্তা, মানসিক নির্যাতন এবং এক নাবালিকাকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগের মধ্যেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন আরসিবি তারকা যশ দয়াল। গত ৪ ফেব্রুয়ারি নয়ডায় অত্যন্ত গোপনীয়তার সাথে পেশায় কন্টেন্ট ক্রিয়েটর শ্বেতা পুন্দিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই পেসার। সম্প্রতি শ্বেতার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে তাঁদের এই গোপন বিয়ের খবর প্রকাশ্যে আসে।

উল্লেখ্য, জয়পুর মেট্রোপলিটন কোর্ট দয়ালের আগাম জামিনের আবেদন খারিজ করলেও রাজস্থান হাইকোর্ট থেকে তিনি স্বস্তি পান। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এ শারীরিক ও আর্থিক শোষণের অভিযোগ রয়েছে, যা প্রমাণিত হলে দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক মহিলা এবং এক নাবালিকার আনা এই বিস্ফোরক অভিযোগগুলো নিয়ে আইনি লড়াই এখনও চলছে।

এত বিতর্কের মাঝেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আসন্ন আইপিএল মরসুমের জন্য যশ দয়ালকে দলে ধরে রেখেছে। আইনি জটিলতা এবং গ্রেফতারির আশঙ্কা সঙ্গী করেই ঘনিষ্ঠ বৃত্তে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি। ক্রিকেট মহলের কাউকেই এই অনুষ্ঠানে দেখা যায়নি। গুরুতর ফৌজদারি মামলার বিচারপ্রক্রিয়া চলাকালীন এই তড়িঘড়ি এবং গোপন বিয়ে নিয়ে ইতিধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *