বাংলায় নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী, ভোট হবে দুই দফায়

বাংলায় নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী, ভোট হবে দুই দফায়

রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল বাংলায় প্রথম দফার ভোট গ্রহণ করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ঘোষণা অনুযায়ী, অন্যান্য রাজ্যে এক দফায় ভোট মিটলেও পশ্চিমবঙ্গে নির্বাচন হবে দুই দফায়। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার বাংলায় রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের ইঙ্গিত দিয়েছে কমিশন।

ইতিমধ্যেই রাজ্যে ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে এবং তারা বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু করেছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, কেরল, আসাম এবং পুদুচেরিতে ভোট মিটে গেলেই সেখান থেকে বিপুল পরিমাণ বাহিনী বাংলায় পাঠানো হবে। বিশেষত দ্বিতীয় দফার ভোটের সময় তামিলনাড়ুর নির্বাচন শেষ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গে আধা সামরিক বাহিনীর সংখ্যা আরও বৃদ্ধি করতে আর কোনো বাধা থাকবে না।

নির্বাচনী হিংসা রোধে কমিশন এবার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। গত নির্বাচনে যেসব পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা হিংসায় মদত দেওয়ার অভিযোগ ছিল, তাঁদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বাংলার ভোটকে সম্পূর্ণ ভয়মুক্ত ও শান্তিপূর্ণ করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *