নির্বাচনী বিধি বলবৎ: মমতার ক্ষমতায় কমিশন ওলটপালট, যে ৩টি কাজ এখন নিষিদ্ধ

ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ হবে ৪ মে। নির্বাচনের এই তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণ বিধি (Model Code of Conduct) কার্যকর হয়েছে, যার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক ক্ষমতায় বেশ কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে।
আচরণ বিধি অনুযায়ী, মুখ্যমন্ত্রী এখন থেকে জনমানসে প্রভাব ফেলতে পারে এমন কোনো নতুন জনকল্যাণমুখী প্রকল্প বা আর্থিক অনুদান ঘোষণা করতে পারবেন না। এছাড়া, কোনো নতুন সরকারি প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন করার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচন কমিশনের আগাম অনুমতি ছাড়া কোনো সরকারি আধিকারিকের বদলি, নিয়োগ বা পদোন্নতি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া এখন আসাম্ভব।
প্রশাসনিক কাজ চললেও ভোটারদের প্রভাবিত করতে পারে এমন কোনো নতুন প্রজেক্ট শুরু করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে আগে থেকে চলমান প্রকল্পগুলো সচল রাখা যাবে, যদি সেগুলোকে সরাসরি নির্বাচনী প্রচারে ব্যবহার না করা হয়। পুরো প্রক্রিয়াটি এখন সরাসরি নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে থাকবে এবং বিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের ক্ষমতা রাখে।