জাতীয় সড়কে সফর আরও ব্যয়বহুল, বাড়ল ফাস্টট্যাগ বার্ষিক পাসের দাম

জাতীয় সড়কে সফর আরও ব্যয়বহুল, বাড়ল ফাস্টট্যাগ বার্ষিক পাসের দাম

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) ফাস্টট্যাগ বার্ষিক পাসের মূল্য বৃদ্ধির ঘোষণা করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ১লা মার্চ থেকে এই পাসের দাম ৩০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০৭৫ টাকা করা হয়েছে। এই বর্ধিত ৭৫ টাকা শুধুমাত্র ব্যক্তিগত বা নন-কমার্শিয়াল গাড়ির মালিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

গত বছরের আগস্টে শুরু হওয়া এই বার্ষিক পাসের মেয়াদ এক বছর, যার মাধ্যমে চালকরা সর্বোচ্চ ২০০টি টোল প্লাজা ব্যবহার করতে পারেন। বর্তমানে প্রায় ৫০ লক্ষাধিক গ্রাহক এই সুবিধা গ্রহণ করছেন। ব্যবহারকারীরা ‘রাজমার্গ যাত্রা’ অ্যাপ বা এনএইচএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজেই এই পাস রিচার্জ করার সুযোগ পাবেন।

পাশাপাশি, আগামী ১লা এপ্রিল থেকে দেশের সমস্ত জাতীয় সড়কের টোল প্লাজায় নগদ লেনদেন সম্পূর্ণ বন্ধ হতে চলেছে। কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, টোল ট্যাক্স মেটাতে হবে শুধুমাত্র ফাস্টট্যাগ বা ইউপিআই-এর মাধ্যমে। দ্রুত ও স্বচ্ছ ‘ক্যাশলেশ টোলিং’ ব্যবস্থা নিশ্চিত করতেই সরকার এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *