তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা সোমবার, পরমব্রত-কুণালকে নিয়ে তুঙ্গে জল্পনা

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা সোমবার, পরমব্রত-কুণালকে নিয়ে তুঙ্গে জল্পনা

আগামী সোমবার রাজ্য বিধানসভা নির্বাচনের ২৯৪টি আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, প্রার্থী তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে এবং তা ঘোষণার অপেক্ষায় রয়েছে। ২০২১ সালের মতো এবারও নির্বাচন কমিশনের নির্ঘণ্ট প্রকাশের পরপরই দ্রুততার সঙ্গে দলের রণকৌশল সাজিয়ে প্রার্থী তালিকা সামনে আনছে ঘাসফুল শিবির।

এবারের তালিকায় বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। টিকিট প্রাপ্তি নিয়ে সংশয় তৈরি হয়েছে রুকবানুর রহমান ও কবরী মান্নার মতো বিধায়কদের ঘিরে। অন্যদিকে, মদন মিত্রের কেন্দ্র বদল এবং রত্না চট্টোপাধ্যায়ের মতো নতুন মুখ আসার সম্ভাবনা প্রবল। পার্থ চট্টোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে জল্পনা থাকলেও নজর থাকবে নন্দীগ্রাম আসনের শিউলি সাহার ওপর।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো এবারও প্রার্থী তালিকায় বড় চমক দিতে পারেন। সেলিব্রিটি মহলের পরমব্রত চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তীর নাম নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যের মতো দাপুটে নেতাদের নির্বাচনী ময়দানে নামানোর পরিকল্পনা রয়েছে দলের। ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসের মতো প্রবীণ নেতারা নিজেদের আসনেই অটল থাকতে পারেন বলে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *