হামলার পর বিপন্মুক্ত ভারতীয় তেলের ট্যাঙ্কার রওনা দিল ভারতের উদ্দেশ্যে

হামলার পর বিপন্মুক্ত ভারতীয় তেলের ট্যাঙ্কার রওনা দিল ভারতের উদ্দেশ্যে

সংযুক্ত আরব আমিরাতের ফুজিরা অয়েল টার্মিনালে হামলার ঘটনার পর ভারতীয় পতাকাবাহী জাহাজ ‘জগ লাড়কি’ নিরাপদে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। ৮০,৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি এখন ভারতের পথে রয়েছে এবং এর সকল নাবিক সম্পূর্ণ নিরাপদ আছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। গত ১৪ মার্চ লোডিংয়ের সময় এই হামলার ঘটনা ঘটলেও ভারত সরকার দ্রুততার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছে।

একইসঙ্গে এলপিজি সংকট কাটাতে ‘শিওয়ালিক’ ও ‘নন্দাদেবী’ নামে দুটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা ৪৮ ঘণ্টার মধ্যে ভারতে পৌঁছাবে। ফারসি উপসাগরে থাকা ভারতীয় জাহাজ ও নাবিকদের সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে শিপিং ডিরেক্টরেট। সরকারিভাবে জানানো হয়েছে, এই অঞ্চলে কর্মরত সকল ভারতীয় নাবিকের সুরক্ষা নিশ্চিত করতে বিদেশ মন্ত্রক ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *