আইপিএল ২০২৬ এ অনন্য মাইলফলকের হাতছানি তিন অভিজ্ঞ বোলারের সামনে

আইপিএল ২০২৬ এ অনন্য মাইলফলকের হাতছানি তিন অভিজ্ঞ বোলারের সামনে

চলতি বছরের ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৯তম আসরে রেকর্ড গড়ার হাতছানি থাকছে তিন অভিজ্ঞ বোলারের সামনে। টুর্নামেন্টের ইতিহাসে ২০০ উইকেটের ক্লাবে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন ভুবনেশ্বর কুমার, সুনীল নারিন ও জসপ্রীত বুমরাহ। বর্তমানে এই তালিকায় একমাত্র বোলার হিসেবে শীর্ষে রয়েছেন যুজবেন্দ্র চাহাল।

তালিকায় সবচেয়ে এগিয়ে থাকা আরসিবির ভুবনেশ্বর কুমার ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে মাত্র ২টি উইকেট দূরে রয়েছেন। অন্যদিকে, কেকেআর তারকা সুনীল নারিনের প্রয়োজন ৮টি উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ এই কৃতিত্ব অর্জন থেকে ১৭ উইকেট দূরে দাঁড়িয়ে আছেন। নিজেদের দলের প্রধান অস্ত্র হিসেবে এই তিন বোলার নতুন আসরে এই বিশেষ কীর্তি গড়ার পথে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *