মহারাষ্ট্রের হাত ধরে বিশাল বিদ্যুৎ চুক্তি আদানি পাওয়ারের শেয়ারে বড় চমকের ইঙ্গিত

মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা লিমিটেডের কাছ থেকে ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের বড় অর্ডার পেল আদানি পাওয়ার। এটি একটি ২৫ বছরের দীর্ঘমেয়াদি চুক্তি, যার মাধ্যমে ২০৩০-৩১ অর্থবর্ষ থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। অত্যন্ত প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ায় ইউনিট প্রতি ৫.৩০ টাকা দরে সর্বনিম্ন দরদাতা হিসেবে এই কাজ পেয়েছে সংস্থাটি। এই খবরের পর সোমবার শেয়ার বাজারে কো ম্পা নিটির শেয়ারের দিকে বিশেষ নজর থাকবে বিনিয়োগকারীদের।
আদানি পাওয়ার জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে তাদের নির্মাণাধীন ২৩.৮ গিগাওয়াট ক্ষমতার মধ্যে ১৩.৩ গিগাওয়াটের দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি সুরক্ষিত হলো। চলতি অর্থবর্ষে সংস্থাটি মোট ১০,৪০০ মেগাওয়াট ক্ষমতার পাঁচটি বড় বিড জিতেছে। যদিও গত ত্রৈমাসিকে কো ম্পা নির আয়ে কিছুটা পতন দেখা গিয়েছে, তবুও বিদ্যুৎ বিক্রির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ।