হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের পথে তেলবাহী জাহাজ ‘জগ লড়কি’, স্বস্তিতে কেন্দ্র

হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের পথে তেলবাহী জাহাজ ‘জগ লড়কি’, স্বস্তিতে কেন্দ্র

সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা বন্দর থেকে ৮০,৮০০ টন অপরিশোধিত তেল নিয়ে নিরাপদে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার ‘জগ লড়কি’। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যেও জাহাজটি সফলভাবে লোডিং সম্পন্ন করে যাত্রা শুরু করায় স্বস্তিতে নয়াদিল্লি। এই নিয়ে যুদ্ধপ্রভাবিত অঞ্চল থেকে ভারতের চতুর্থ জাহাজটি নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলো।

গত ১৪ মার্চ ফুজাইরা তেল টার্মিনালে হামলার খবরের মধ্যেই নিরাপত্তা প্রোটোকল মেনে জাহাজটিতে তেল ভরার কাজ শেষ করা হয়। জাহাজে থাকা সমস্ত ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথে জাহাজ চলাচল ব্যাহত হলেও, ভারতের জন্য এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বর্তমানে পারস্য উপসাগরে ভারতের প্রায় ২২টি জাহাজ ও ৬০০-রও বেশি নাবিক রয়েছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশ মন্ত্রক ও জাহাজরানি দপ্তর নিরবচ্ছিন্ন নজরদারি চালাচ্ছে। এর আগে ‘শিবালিক’ ও ‘নন্দা দেবী’ নামক দুটি এলপিজি বাহী জাহাজও সফলভাবে হরমুজ প্রণালী পার করেছে, যা ভারতের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে বিশেষ সহায়ক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *