অস্কারের মঞ্চে সেরা ছবির শিরোপা পেল ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার

অস্কারের মঞ্চে সেরা ছবির শিরোপা পেল ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার

বিশ্ব চলচ্চিত্রের সবথেকে মর্যাদাপূর্ণ আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এ বছর সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে পরিচালক পল থমাস আন্ডারসনের ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। রায়ান কুগলারের রেকর্ড ১৬টি মনোনয়ন পাওয়া সিনেমা ‘সিনার্স’ সহ ‘এফ১: দ্য মুভি’ ও ‘হ্যামনেট’-এর মতো একাধিক শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে এই শিরোপা অর্জন করল ছবিটি। সেরা ছবির পাশাপাশি সেরা পরিচালকের পুরস্কারও নিজের ঝুলিতে ভরেছেন আন্ডারসন।

পুরস্কার গ্রহণের সময় আবেগপ্রবণ পরিচালক পল থমাস আন্ডারসন তাঁর পুরো টিম এবং অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, এই চলচ্চিত্রটি নির্মাণ করা ছিল একটি দীর্ঘ ও চ্যালেঞ্জিং সফর, তবে এই আন্তর্জাতিক স্বীকৃতি তাঁকে মানসিক শান্তি দিয়েছে। অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপক হিসেবে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৌতুকাভিনেতা কোন্যান ও’ব্রায়ান।

চলচ্চিত্র সমালোচকদের মতে, ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ সমসাময়িক সমাজ ও রাজনীতির এক অনন্য দলিল হয়ে উঠেছে। অন্যদিকে নেটফ্লিক্সের অ্যানিমেশন মিউজিক্যাল ছবি ‘কে-পপ ডেমন হানস্টর্স’-এর ‘গোল্ডেন’ গানটিও এ বছর অস্কারে পুরস্কৃত হয়েছে। যোগ্য সিনেমা হিসেবেই আন্ডারসনের এই সৃষ্টি অস্কারের মঞ্চে সর্বোচ্চ সম্মান পেয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *