এইচপিসিএলে ৭৩১ পদে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ২.৮০ লক্ষ টাকা পর্যন্ত

এইচপিসিএলে ৭৩১ পদে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ২.৮০ লক্ষ টাকা পর্যন্ত

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) স্নাতক প্রার্থীদের জন্য একটি বড় নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এই অভিযানের মাধ্যমে ইঞ্জিনিয়ার, এইচআর অফিসার, ফিন্যান্স এবং ম্যানেজমেন্টসহ মোট ৭৩১টি শূন্যপদ পূরণ করা হবে। কারিগরি ও অ-কারিগরি উভয় ক্ষেত্রেই যোগ্য প্রার্থীদের খুঁজছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মার্চ, ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এমবিএ অথবা সিএ পাস হতে হবে। পদের গুরুত্ব অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে, যেখানে অভিজ্ঞ প্রার্থীদের মাসিক বেতন ২ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া কিছু বিশেষ পদের ক্ষেত্রে বার্ষিক প্যাকেজ ৫০ থেকে ৬০ লক্ষ টাকা পর্যন্ত রাখা হয়েছে। যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা, গ্রুপ টাস্ক এবং ইন্টারভিউ নেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের এইচপিসিএলের অফিসিয়াল ওয়েবসাইট (www.hindustanpetroleum.com) ভিজিট করতে হবে। সেখানে ‘Current Openings’ সেকশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আবেদনপত্রের সাথে ছবি ও স্বাক্ষর আপলোড করে নির্দিষ্ট ফি জমা দিতে হবে। সরকারি সংস্থায় কেরিয়ার গড়ার এটি একটি সুবর্ণ সুযোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *