প্রায় ৫০ বছর পর রাজ্যে দুই দফায় বিধানসভা ভোট, হিংসা রুখতে মোতায়েন ২ হাজার কো ম্পা নি বাহিনী

প্রায় ৫০ বছর পর রাজ্যে দুই দফায় বিধানসভা ভোট, হিংসা রুখতে মোতায়েন ২ হাজার কোম্পানি বাহিনী

পশ্চিমবঙ্গে দীর্ঘ প্রায় পাঁচ দশক পর পুনরায় দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর আগে ১৯৭৭ সালে শেষবার দুই দফায় ভোট হয়েছিল। পরবর্তী সময়ে দফার সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে ২০২১ সালে আট দফায় পৌঁছালেও, এবার তা কমিয়ে আনা হয়েছে। নির্বাচন পরিচালনার কাজ আরও কার্যকর করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

ভোটের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি নিরাপত্তার বিষয়েও কড়া অবস্থান নিয়েছে কমিশন। পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবার রাজ্যে প্রায় ২ হাজার কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। ইতিমধ্য়েই সিআরপিএফ, বিএসএফ এবং এসএসবি-র কয়েকশ কো ম্পা নি বাহিনী বিভিন্ন জেলায় এরিয়া ডমিনেশন বা টহলদারির কাজ শুরু করেছে। মূলত ভোটারদের মনে আস্থা ফেরানো এবং হিংসা মুক্ত নির্বাচন নিশ্চিত করাই বাহিনীর প্রধান লক্ষ্য।

তবে এবারের নির্বাচনে সীমান্তবর্তী জেলাগুলির ভোটার তালিকা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া ঘিরে উত্তেজনার আশঙ্কা করছে কমিশন। যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তি বজায় রাখতে ভোট গণনা পর্যন্ত কড়া নজরদারি চালানো হবে। রাজনৈতিক দলগুলির দাবির প্রেক্ষিতে দুই দফায় এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা কমিশনের কাছে এক বড় চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *