ইরান-খামেনেইকে ঘিরে বিতর্ক! যুদ্ধের আবহে ১৯ ভারতীয়র বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমিরশাহীর

ইরান-খামেনেইকে ঘিরে বিতর্ক! যুদ্ধের আবহে ১৯ ভারতীয়র বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমিরশাহীর

সংযুক্ত আরব আমিরাতে ইরান-ইসরায়েল যুদ্ধের আবহে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক ও উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে ১৯ জন ভারতীয়সহ মোট ৩৫ জনকে আটক করা হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল ডঃ হামাদ সইফ আল শামস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়ো তথ্য ছড়িয়ে জনমনে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছিল। ডিজিটাল প্ল্যাটফর্মে কঠোর নজরদারি চালিয়ে এই চক্রটিকে শনাক্ত করেছে প্রশাসন।

আটককৃতদের বিরুদ্ধে তিনটি ভিন্ন স্তরে অভিযোগ আনা হয়েছে। তদন্তে দেখা গেছে, কেউ সরাসরি ভুল তথ্য ছড়িয়েছেন, কেউ আবার অন্য দেশের সামরিক আগ্রাসন ও নেতৃত্বকে সমর্থন করে উস্কানি দিয়েছেন। অভিযুক্তদের মধ্যে ভারত ছাড়াও পাকিস্তান, নেপাল ও মিশরের নাগরিকরা রয়েছেন। আমিরাত প্রশাসনের মতে, যুদ্ধ পরিস্থিতিতে এ ধরনের কর্মকাণ্ড দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

প্রাথমিক তদন্ত শেষে ধৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড এবং আমিরাতি মুদ্রায় বিপুল অঙ্কের জরিমানা হতে পারে। যুদ্ধের আঁচ আমিরাতের ওপর পড়ার পর থেকেই দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। কোনোভাবেই যাতে গুজব বা উস্কানি না ছড়ায়, সেদিকে বিশেষ নজর রাখছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *