দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা: যাত্রী নিরাপত্তায় বিমান পরিষেবা স্থগিত
.jpeg.webp?w=1146&resize=1146,675&ssl=1)
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বড়সড় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে একটি ড্রোন বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কর্তৃপক্ষ অবিলম্বে সমস্ত বিমান ওঠানামা বন্ধ করে দেয়। এমিরেটস এয়ারলাইন্স সামাজিক মাধ্যমে বিশেষ সতর্কবার্তা জারি করে যাত্রীদের আপাতত বিমানবন্দরে না আসার পরামর্শ দিয়েছে।
এই ঘটনার প্রভাব পড়েছে ভারতের বিমান পরিষেবাতেও। কোচি থেকে ৩২৫ জন যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া এমিরেটসের ফ্লাইট ইকে৫৩৩ মাঝআকাশ থেকে ফিরে আসতে বাধ্য হয়। প্রায় চার ঘণ্টা উড্য়ানের পর বিমানটি পুনরায় কোচিতে নিরাপদ অবতরণ করে। বর্তমানে যাত্রীরা পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক আকাশসীমায় কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।
বিপর্যয় সত্ত্বেও এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য রুটে পূর্বনির্ধারিত ৪৮টি উড্য়ান চালু রাখবে। বিশেষ করে জেদ্দা ও মাস্কট রুটে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। তবে আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতময় পরিস্থিতির ওপর বিমান কর্তৃপক্ষ কড়া নজর রাখছে। যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তাকেই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।