বাবার ধূমপানে সন্তানের ডায়াবেটিসের ঝুঁকি, গবেষণায় উদ্বেগজনক তথ্য

বাবার ধূমপানে সন্তানের ডায়াবেটিসের ঝুঁকি, গবেষণায় উদ্বেগজনক তথ্য

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বাবার অতিরিক্ত ধূমপান বা তামাকাসক্তি সন্তানের শরীরে টাইপ-১ ডায়াবেটিসের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। ‘জার্নাল অফ এন্ডোক্রিন সোসাইটি’-র প্রতিবেদন অনুযায়ী, পরোক্ষ ধূমপান বা প্যাসিভ স্মোকিং শিশুর পরিপাকতন্ত্রের মারাত্মক ক্ষতি করে এবং হরমোন নিঃসরণে ভারসাম্যহীনতা তৈরি করে। এমনকি ধূমপান শেষে শিশুর সংস্পর্শে এলেও জামাকাপড়ে লেগে থাকা বিষাক্ত রাসায়নিক চার ঘণ্টা পর্যন্ত সক্রিয় থেকে শিশুর রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে।

গবেষকরা জানাচ্ছেন, তামাকের ধোঁয়ায় থাকা নিকোটিন ও কয়েক হাজার ক্ষতিকর রাসায়নিক শিশুর ইনসুলিন সংবেদনশীলতাকে নষ্ট করে দেয়। শুধু তাই নয়, বাবার ধূমপানের ফলে শুক্রাণুর গঠনে পরিবর্তন আসতে পারে, যা ভবিষ্যতে সন্তানের বিপাকীয় জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। একইভাবে গর্ভাবস্থায় মায়ের ধূমপানও নবজাতকের রক্তে উচ্চ শর্করার উপস্থিতি বা হরমোনজনিত সমস্যার জন্য দায়ী, যা শৈশবেই দীর্ঘমেয়াদী রোগের পথ প্রশস্ত করে।

বাড়ির ভেতরে বা শিশুর সামনে ধূমপান করার অভ্যাস ত্যাগ করার জন্য অভিভাবকদের সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। শিশুরা দ্রুত শ্বাসপ্রশ্বাস নেওয়ায় বায়ুমণ্ডলে থাকা বিষাক্ত ধোঁয়া তাদের অপরিণত ফুসফুস ও শ্বাসনালিতে দ্রুত জমা হয়। এর ফলে ডায়াবেটিস ছাড়াও নিউমোনিয়া, হাঁজল ও দীর্ঘস্থায়ী সর্দি-কাশির মতো সমস্যা দেখা দেয়। তাই শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে জনসমক্ষে এবং বাড়ির আঙিনায় ধূমপান বর্জন করা জরুরি বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *