দুই ২৪ পরগনায় তৃণমূলের প্রার্থী তালিকায় বড় রদবদল, নজরে ভাঙড় ও বেহালা

দুই ২৪ পরগনায় তৃণমূলের প্রার্থী তালিকায় বড় রদবদল, নজরে ভাঙড় ও বেহালা

২০২৬-এর বিধানসভা নির্বাচনে দুই ২৪ পরগনার ৬৪টি আসনে আধিপত্য বজায় রাখতে প্রার্থী তালিকায় একাধিক চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ ২৪ পরগনার হাইভোল্টেজ কেন্দ্র ভাঙড় পুনরুদ্ধারে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ওপর ভরসা রাখছে শাসকদল। অন্যদিকে, বেহালা পশ্চিমে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরিবর্তে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করার সম্ভাবনা প্রবল। বেহালা পূর্বে অভিজ্ঞ শুভাশিস চক্রবর্তীকে লড়াইয়ে নামাতে পারে ঘাসফুল শিবির।

উত্তর ২৪ পরগনাতেও সমীকরণ বদলাচ্ছে। বারাসাতের দীর্ঘদিনের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী অব্যাহতি চাওয়ায় সেখানে সব্যসাচী দত্তকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি, উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বরানগর কেন্দ্রেই পুনরায় প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। তবে জল্পনা উড়িয়ে সোনারপুর দক্ষিণে লাভলি মৈত্রর ওপরই দল ফের আস্থা রাখছে বলে জানা গিয়েছে।

আসন্ন নির্বাচনে এই দুই জেলায় জয়ের ধারা অব্যাহত রাখতে অত্যন্ত সতর্কতার সাথে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল নেতৃত্ব। অভিজ্ঞতার পাশাপাশি সাংগঠনিক দক্ষতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রার্থী নির্বাচনে। সব মিলিয়ে, বিরোধীদের রুখে দিয়ে নিজেদের দুর্গ অক্ষুণ্ণ রাখাই এখন শাসক শিবিরের প্রধান লক্ষ্য। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার এই সম্ভাব্য রদবদল রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্য়েই শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *