চৈত্র নবরাত্রির স্বপ্নে শুভ সংকেত, দেবী দুর্গার আশীর্বাদের ইঙ্গিত

চৈত্র নবরাত্রির স্বপ্নে শুভ সংকেত, দেবী দুর্গার আশীর্বাদের ইঙ্গিত

সনাতন ধর্মে চৈত্র শুক্ল প্রতিপ্রতিপদ তিথি থেকে চৈত্র নবরাত্রির সূচনা হয়, যা এ বছর ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে। এই পবিত্র দিনগুলিতে দেবী দুর্গার নয়টি রূপের আরাধনা করা হয়। ২৬ মার্চ মহা অষ্টমী ও ২৭ মার্চ মহা নবমী পালিত হবে এবং ২৮ মার্চ সকালে উপবাস ভঙ্গের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।

জ্যোতিষশাস্ত্র ও স্বপ্নবিজ্ঞান অনুসারে, নবরাত্রির এই দিনগুলিতে স্বপ্নে কিছু নির্দিষ্ট বস্তু দেখা অত্যন্ত ইতিবাচক ও সৌভাগ্যের প্রতীক। স্বপ্নে কুমারী মেয়ে দেখা সুখ-সমৃদ্ধি বৃদ্ধির লক্ষণ এবং জ্বলন্ত প্রদীপ দেখা জীবনের বড় সমস্যার সমাধানের ইঙ্গিত দেয়। এছাড়া স্বপ্নে শঙ্খ দেখা দেবী লক্ষ্মীর আশীর্বাদ ও ধনসম্পদ বৃদ্ধির বার্তাবাহক হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, স্বপ্নে নববধূর অলঙ্কার বা শাঁখা-সিঁদুর দেখা বৈবাহিক জীবনে চিরস্থায়ী সৌভাগ্য ও সুরক্ষা নিশ্চিত করে। এছাড়া ময়ূরের পালক দেখা পরিবার থেকে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির সঞ্চার করে। এই প্রতিটি স্বপ্নই ভক্তের জীবনে দেবীর বিশেষ কৃপা এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক হিসেবে গণ্য করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *