নির্বাচন কমিশনের ব্যাপক রদবদল: ক্ষোভ উগরে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতার

নির্বাচন কমিশনের ব্যাপক রদবদল: ক্ষোভ উগরে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতার

ভোটের মুখে পশ্চিমবঙ্গে একাধিক শীর্ষ আমলা ও পুলিশ আধিকারিককে বদলির প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৬ মার্চ, সোমবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একটি কড়া চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে রাজ্য প্রশাসনের উচ্চপদে এই আকস্মিক রদবদলকে ‘অযৌক্তিক’ এবং ‘একতরফা’ বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে উল্লেখ করেন, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ ডিরেক্টর জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদের আধিকারিকদের কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা গাফিলতি ছাড়াই সরিয়ে দেওয়া হয়েছে। সাধারণত এই ধরনের সিদ্ধান্তের আগে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা বা প্যানেল চাওয়ার রীতি থাকলেও, এবার তা মানা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার পরিপন্থী বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও নিরপেক্ষতা বজায় রাখতে ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। গত ১৫ ও ১৬ মার্চ জারি করা এই বদলির নির্দেশ নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *