কিউবায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলীয় অঞ্চলে তীব্র আতঙ্ক

কিউবায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলীয় অঞ্চলে তীব্র আতঙ্ক

মঙ্গলবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয়-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (EMSC) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীরে। ১৯.৭৯° উত্তর অক্ষাংশ এবং ৭৪.৪৫° পশ্চিম দ্রাঘিমাংশের এই অগভীর উৎসস্থলের কারণে মাটির উপরে কম্পনের তীব্রতা ছিল অনেক বেশি।

ভূমিকম্পের ফলে কিউবার বিস্তীর্ণ এলাকাসহ পার্শ্ববর্তী দ্বীপ ও উপকূলীয় অঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিউবাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে চলমান রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার মধ্যেই এই প্রাকৃতিক বিপর্যয় জনমনে বাড়তি উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৬ মাত্রার এই কম্পন যথেষ্ট শক্তিশালী হলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া উপকূলে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

প্রশাসন বর্তমানে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে কিউবায় ভূমিকম্পের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালেও এই অঞ্চলে একাধিক শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছিল, যার ধারাবাহিকতা এবারও বজায় থাকল। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *