বিকেলের ঘোষণায় চমকের ইঙ্গিত! তৃণমূলের প্রার্থীতালিকায় কী বদল আসতে পারে?

বিকেলের ঘোষণায় চমকের ইঙ্গিত! তৃণমূলের প্রার্থীতালিকায় কী বদল আসতে পারে?

মঙ্গলবার দুপুর সোয়া ৩টে নাগাদ কালীঘাটের বাসভবন থেকে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১৫ বছরের শাসনের পর প্রতিষ্ঠানবিরোধী হাওয়া সামাল দিতে এবার তালিকায় ব্যাপক রদবদলের ইঙ্গিত মিলছে। বিশেষ করে হুগলি জেলার ১৮টি আসনের মধ্যে অর্ধেকের বেশি ক্ষেত্রে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা প্রবল।

সূত্রের খবর, উত্তর কলকাতায় একাধিক প্রবীণ বিধায়ক বাদ পড়তে পারেন। বেলেঘাটায় পরেশ পাল বা জোড়াসাঁকোয় বিবেক গুপ্তর টিকিট পাওয়া নিয়ে সংশয় রয়েছে। পরিবর্তে সন্দীপন সাহা বা শ্রেয়া পাণ্ডের মতো তরুণ মুখদের দেখা যেতে পারে। এমনকি উত্তর কলকাতায় ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দে-র নাম নিয়ে জোর চর্চা চলছে।

সবচেয়ে বড় চমক আসতে পারে টলিউড থেকে। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিশেষ কোনো আসনে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা তুঙ্গে। এছাড়া দেবাংশু ভট্টাচার্য ও কুণাল ঘোষের নামও সম্ভাব্য তালিকায় প্রথম সারিতে রয়েছে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কী ‘কাউন্টার মুভ’ নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *