জ্বালানির জ্বালার মাঝেই বাড়ছে টোল ট্যাক্স, পয়লা এপ্রিল থেকে পকেটে টান সাধারণের

জ্বালানির জ্বালার মাঝেই বাড়ছে টোল ট্যাক্স, পয়লা এপ্রিল থেকে পকেটে টান সাধারণের

গ্যাস ও পেট্রপণ্যের আকাশছোঁয়া দামের মধ্যেই এবার সাধারণ মানুষের ওপর বাড়তি টোল ট্যাক্সের বোঝা চাপাল কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক। ন্যাশনাল হাইওয়ে দপ্তরের দুর্গাপুর ডিভিশন জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে জাতীয় সড়কে যাতায়াতের জন্য ছোট গাড়ির মালিকদের অতিরিক্ত টাকা গুনতে হবে। এতদিন ৩০০০ টাকায় যে অ্যানুয়াল পাস পাওয়া যেত, এখন থেকে তার জন্য ফাস্টট্যাগ রিচার্জ করতে হবে ৩০৭৫ টাকা।

কেন্দ্রের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন ব্যবসায়ী ও ব্যক্তিগত গাড়ির মালিকরা। তাঁদের অভিযোগ, একদিকে জ্বালানির অগ্নিমূল্য, অন্যদিকে টোলের হার বৃদ্ধি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মেমারির সরডাঙার মতো এলাকায় নবনির্মিত ওভারব্রিজে ধস নামার ঘটনা উল্লেখ করে চালকরা সড়কের নিম্নমানের পরিকাঠামো ও নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, সড়ক সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণের খরচ সামলাতেই এই মূল্যবৃদ্ধি অনিবার্য ছিল। তবে আড়াই বছর ধরে চলা সম্প্রসারণের কাজ শেষ হওয়ার আগেই এই বাড়তি খরচের বোঝা চাপানোয় ক্ষুব্ধ গাড়ি চালকরা। দ্রুত পরিকাঠামো উন্নত না করে কর বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবহন শিল্পের সাথে যুক্ত কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *