পেশাদার অসদাচরণ ও পারিশ্রমিক বিতর্ক, ‘এরাও মানুষ’ সিনেমা থেকে বাদ জীতু কমল

পেশাদার অসদাচরণ ও পারিশ্রমিক বিতর্ক, ‘এরাও মানুষ’ সিনেমা থেকে বাদ জীতু কমল

টলিউড অভিনেতা জীতু কমলকে ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। ‘এরাও মানুষ: দ্য সার্চ উইদিন’ সিনেমার সেট থেকে কলাকুশলীদের সঙ্গে দুর্ব্যবহার এবং অতিরিক্ত পারিশ্রমিক দাবির অভিযোগে তাকে মাঝপথেই বাদ দিয়েছেন নির্মাতারা। পরিচালক সাইপ্রকাশ লাহিড়ীর দাবি, এক ঘণ্টা বাড়তি শুটিংয়ের জন্য অভিনেতা দেড় লক্ষ টাকা দাবি করেন এবং সহকারী পরিচালককে পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার শর্ত দেন।

পাল্টা অভিযোগ এনেছেন জীতু কমলও। তার দাবি, প্রোডাকশনের পক্ষ থেকে বারবার শুটিংয়ের তারিখ পরিবর্তন করে তাকে হয়রানি করা হয়েছে। অভিনেতা আরও অভিযোগ করেন যে, সেটে তাকে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্তার হুমকি দেওয়া হয়েছে। শুটিংয়ের পরিবেশ না থাকায় এবং চরম অপমানের শিকার হয়ে তিনি সেট ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন বলে জানিয়েছেন।

বর্তমানে এই কাদা ছোড়াছুড়ি নিয়ে সরগরম টলিপাড়া। জীতু কমল ইতিমধ্যে বিষয়টি শিল্পী ফোরামকে জানিয়েছেন এবং তার কাছে হেনস্তার ভিডিও ফুটেজ রয়েছে বলে দাবি করেছেন। অন্যদিকে, নির্মাতারা অভিনেতার অসহযোগিতার কারণে শুটিং ভেস্তে যাওয়ার অভিযোগ তুলেছেন। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে ছবিটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *