প্রার্থীতালিকা ঘিরে রণক্ষেত্র আলিপুরদুয়ার: বিজেপি কার্যালয়ে ভাঙচুর ও বিক্ষোভ

প্রার্থীতালিকা ঘিরে রণক্ষেত্র আলিপুরদুয়ার: বিজেপি কার্যালয়ে ভাঙচুর ও বিক্ষোভ

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর প্রার্থীতালিকা ঘোষণা হতেই গেরুয়া শিবিরের অন্দরে তীব্র কোন্দল প্রকাশ্যে এল। সোমবার আলিপুরদুয়ার কেন্দ্রে পরিতোষ দাসের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ। বিক্ষোভকারীরা প্রার্থীর সঙ্গে তৃণমূলের গোপন আঁতাতের অভিযোগ তুলে জেলা কার্যালয়ে চড়াও হন এবং আসবাবপত্র ভাঙচুর করেন।

বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জেলা সভাপতি মিঠু দাসকে দীর্ঘক্ষণ কার্যালয়ে আটকে রাখা হয়। কর্মীদের দাবি, পরিতোষ দাস একজন ‘সেটিং প্রার্থী’ এবং তাকে অবিলম্বে প্রত্যাহার না করলে বড়সড় আন্দোলনের পথে হাঁটবেন তারা। জেলা কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি প্রার্থী বদলের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন বিক্ষুব্ধ কর্মীরা।

বিজেপি জেলা নেতৃত্ব এই ঘটনাকে দলীয় অভ্যন্তরীণ বিষয় এবং ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেছেন। রাজ্য সম্পাদক দীপক বর্মন দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেও, স্থানীয় কর্মীদের ক্ষোভ কমার লক্ষণ নেই। অন্যদিকে, এই কোন্দলকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি শাসক শিবির। সব মিলিয়ে ভোট শুরুর আগেই আলিপুরদুয়ারে প্রবল অস্বস্তিতে বিজেপি শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *