মমতার আরজি খারিজ: বাংলায় বড়সড় পুলিশি রদবদলের নির্দেশ নির্বাচন কমিশনের

মমতার আরজি খারিজ: বাংলায় বড়সড় পুলিশি রদবদলের নির্দেশ নির্বাচন কমিশনের

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সোমবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে শীর্ষ পুলিশ কর্তাদের না সরানোর আর্জি জানালেও, কমিশন তা খারিজ করে দিয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে একাধিক শীর্ষ আইপিএস অফিসারসহ জেলা পুলিশ সুপার ও পুলিশ কমিশনার পদে ব্যাপক বদলির নির্দেশ জারি করা হয়েছে।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, এডিজি দক্ষিণবঙ্গ পদে ড. রাজেশ কুমার সিং এবং উত্তরবঙ্গে কে. জয়ারামনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আসানসোল-দুর্গাপুর, হাওড়া, ব্যারাকপুর ও চন্দননগরের পুলিশ কমিশনার পদেও রদবদল করা হয়েছে। পাশাপাশি বীরভূম, মালদহ, কোচবিহার ও পূর্ব মেদিনীপুরসহ ১৩টি পুলিশ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার স্বার্থেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

রাজ্য সরকারকে অবিলম্বে এই বদলি কার্যকর করার নির্দেশ দিয়েছে কমিশন। ১৮ই মার্চ সকাল ১১টার মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের নতুন পদে যোগদানের রিপোর্ট পাঠাতে হবে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, যাঁদের বর্তমান পদ থেকে সরানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কোনও নির্বাচনী দায়িত্ব দেওয়া যাবে না। প্রশাসনিক এই রদবদল নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *