কলকাতার স্কুলে নাবালিকাদের দিয়ে ‘অশ্লীল’ নাচের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

কলকাতার স্কুলে নাবালিকাদের দিয়ে ‘অশ্লীল’ নাচের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

কলকাতার একটি বেসরকারি স্কুলে নাবালিকা পড়ুয়াদের দিয়ে আপত্তিকর পোশাক ও হিন্দি ‘অ্যাডাল্ট ফিল্ম’-এর গানে নৃত্য পরিবেশন করানোর অভিযোগ উঠেছে। সমাজমাধ্যমে সেই নাচের ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক শুরু হয়। অভিযোগকারীর দাবি, তোয়ালে পরে এই ধরনের পারফরম্যান্স শিশুদের সুরক্ষা ও সম্মানের জন্য অত্যন্ত ক্ষতিকর। স্কুল কর্তৃপক্ষের চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা ও নজরদারির অভাব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

এই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের তরফে রাজ্যের স্কুলশিক্ষা দফতরের প্রধান সচিব এবং কলকাতার পুলিশ কমিশনারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী কী আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন, তাও জানতে চেয়েছে কমিশন।

আবেদনকারীর পক্ষ থেকে শিশুদের সুরক্ষায় দেশজুড়ে স্কুলের অনুষ্ঠানগুলোর জন্য নির্দিষ্ট নির্দেশিকা তৈরির দাবি জানানো হয়েছে। মানবাধিকার আইন অনুযায়ী কমিশন বিষয়টি খতিয়ে দেখছে। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নাবালিকাদের এমন অমর্যাদাকরভাবে উপস্থাপনা বন্ধ করতে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন অভিভাবক ও সচেতন নাগরিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *