সহজেই বুক করুন এলপিজি সিলিন্ডার, হোয়াটসঅ্যাপ ও ফোন কলের নতুন পরিষেবা

সহজেই বুক করুন এলপিজি সিলিন্ডার, হোয়াটসঅ্যাপ ও ফোন কলের নতুন পরিষেবা

গ্যাস সিলিন্ডার বুকিং প্রক্রিয়াকে আরও গ্রাহকবান্ধব করতে অভিনব উদ্যোগ নিয়েছে গ্যাস এজেন্সিগুলি। এখন থেকে গ্রাহকরা কল, এসএমএস, মোবাইল অ্যাপের পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও দ্রুত এলপিজি রিফিল বুক করতে পারবেন। তবে বর্তমানে একটি সিলিন্ডার বুক করার ২৫ দিনের আগে দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে না বলে জানানো হয়েছে।

ইন্ডেন গ্যাসের গ্রাহকরা ৭৫৮৮৮৮৮৮২৪ নম্বরে এবং এইচপি গ্যাস ব্যবহারকারীরা ৯২২২২০১১২২ নম্বরে হোয়াটসঅ্যাপে “Hi” বা “REFILL” লিখে বুকিং করতে পারেন। ভারত গ্যাসের ক্ষেত্রে নম্বরটি হলো ১৮০০২২৪৩৪৪। এছাড়া নির্দিষ্ট আইভিআরএস নম্বরে ফোন বা মিসড কল দিয়েও এই পরিষেবা পাওয়া সম্ভব।

ডিজিটাল বুকিংয়ের জন্য প্রতিটি কো ম্পা নির নিজস্ব মোবাইল অ্যাপও রয়েছে। গ্রাহকরা ‘ইন্ডিয়ান অয়েল ওয়ান’, ‘হ্যালো বিপিসিএল’ বা ‘এইচপি পে’ অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই সিলিন্ডার অর্ডার করতে পারবেন। কেন্দ্রের দাবি, এই আধুনিক ব্যবস্থার ফলে সাধারণ মানুষের গ্যাস বুকিং সংক্রান্ত হয়রানি অনেকটাই হ্রাস পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *