ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেইকে নিয়ে মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর দাবি

ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেইকে নিয়ে মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর দাবি

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেইর ব্যক্তিগত জীবন সংক্রান্ত একটি গোপন গোয়েন্দা রিপোর্ট পেশ করা হয়েছে। ওই রিপোর্টে মোজতবার অতীত যৌন সম্পর্ক ও সমকামিতা নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হোয়াইট হাউসের অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত এই রিপোর্টে খামেনেইর ব্যক্তিগত জীবনের বিভিন্ন অপ্রকাশিত দিক তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, মোজতবা খামেনেইর সঙ্গে তাঁর এক শিক্ষকের দীর্ঘকালীন সম্পর্ক ছিল এবং তিনি একাধিক পুরুষের সঙ্গে জোরপূর্বক সম্পর্ক স্থাপনের চেষ্টাও করেছিলেন। এছাড়া, চিকিৎসার উদ্দেশ্যে তাঁর বারবার লন্ডন সফরের কথা উল্লেখ করা হয়েছে ওই নথিতে। দাবি করা হয়েছে, ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দেরিতে বিবাহ করেন এবং লন্ডনের বিভিন্ন হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন। যদিও এই দাবির স্বপক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখনো জনসমক্ষে আনা হয়নি।

মার্কিন সংবাদমাধ্যমের দাবি, গোয়েন্দা দপ্তরের এই রিপোর্টটি যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে উপস্থাপন করা হয়, তখন তিনি ও উপস্থিত আধিকারিকরা হেসেই খুন হন। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলো এই রিপোর্টকে সত্য বলে দাবি করলেও ইরান প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অত্যন্ত সংবেদনশীল এই তথ্যগুলো বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *