হরমুজ উদ্ধারে মরিয়া আমেরিকা, ইরানি ঘাঁটিতে শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ হামলা

ইরানের সামরিক সক্ষমতা চুরমার করতে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ফের ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি উপকূলে অবস্থিত মিসাইল লঞ্চার ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৫০০০ পাউন্ডের শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বা ডিপ পেনিট্রেটর বোমা নিক্ষেপ করা হয়েছে। ‘অপারেশন এপিক ফিউরি’ নামক এই অভিযানের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক নৌচলাচলে বাধা সৃষ্টিকারী ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজগুলো ধ্বংস করা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই একক অভিযান পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। এর আগে হরমুজে মোতায়েনের জন্য ব্রিটেন, ফ্রান্স ও ভারতের মতো মিত্রশক্তিগুলোর কাছে সামরিক সহায়তা চেয়েছিলেন ট্রাম্প। তবে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র একাই এই পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। ন্যাটোসহ অন্যান্য মিত্র দেশগুলোর ওপর নির্ভরতা কমিয়ে ট্রাম্প প্রশাসন এখন সরাসরি সামরিক অ্যাকশনের পথ বেছে নিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী। ইরান এই পথটি অচল করে দেওয়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে এবং লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। আন্তর্জাতিক চাপের মুখে থাকা আমেরিকা এখন হরমুজকে ইরানের প্রভাবমুক্ত করতে বদ্ধপরিকর। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ম্যাপ ও বিস্তারিত তথ্য প্রকাশ করে মার্কিন কমান্ড নিশ্চিত করেছে যে, বিশ্ব অর্থনীতি রক্ষা ও নিজেদের আধিপত্য বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।
Hours ago, U.S. forces successfully employed multiple 5,000-pound deep penetrator munitions on hardened Iranian missile sites along Iran’s coastline near the Strait of Hormuz. The Iranian anti-ship cruise missiles in these sites posed a risk to international shipping in the… pic.twitter.com/hgCSFH0cqO
— U.S. Central Command (@CENTCOM) March 17, 2026