আমের অধিক ফলনবর্ষে বাদ সাধল অকাল ঝোড়ো হাওয়া, হুগলিতে ক্ষতির আশঙ্কায় কৃষকরা

আমের অধিক ফলনবর্ষে বাদ সাধল অকাল ঝোড়ো হাওয়া, হুগলিতে ক্ষতির আশঙ্কায় কৃষকরা

হুগলি জেলায় আমের অধিক ফলনবর্ষে অকাল ঝড় ও বৃষ্টি বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহের শুরুতে হওয়া প্রাকৃতিক দুর্যোগে জেলার বিভিন্ন প্রান্তে আমের মুকুল ও মার্বেল আকৃতির গুটি ঝরে পড়ার খবর মিলেছে। বিশেষ করে রাজহাটের মতো এলাকার কৃষকরা দাবি করছেন, ঝোড়ো হাওয়ার পাশাপাশি পোকার উপদ্রব এবং পর্যাপ্ত সরকারি পরামর্শের অভাবে এবার ফলন ব্যাহত হতে পারে।

চলতি বছর জেলায় প্রায় ৩৭ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল উদ্যানপালন দপ্তর। গত বছরের তুলনায় এবার ফলন প্রায় দুই হাজার মেট্রিক টন বেশি হওয়ার সম্ভাবনা ছিল। গাছের শাখা প্রশাখা মুকুলে ভরে ওঠায় কৃষকদের মুখে হাসি ফুটেছিল। কিন্তু আচমকা দু’দিনের দুর্যোগ সেই প্রত্যাশিত ফলনের হিসেবে জল ঢেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বাগান মালিকরা।

অন্যদিকে, জেলা প্রশাসন ও উদ্যানপালন দপ্তর অবশ্য এখনই আতঙ্কিত হতে নিষেধ করছে। তাদের মতে, ঝড়ের দাপট খুব বেশি না হওয়ায় বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম। ঝরে যাওয়া মুকুলের হিসেব মাথায় রেখেই ফলনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পুনর্বিবেচনা করে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং বাকি মুকুলগুলো টিকে থাকলে ফলন সন্তোষজনকই হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *