বারাণসীতে মাঝগঙ্গায় বিরিয়ানি খেয়ে হাড় ফেলায় গ্রেপ্তার হলেন ১৪ জন যুবক

বারাণসীতে মাঝগঙ্গায় বিরিয়ানি খেয়ে হাড় ফেলায় গ্রেপ্তার হলেন ১৪ জন যুবক

পবিত্র গঙ্গার বুকে চলন্ত নৌকায় ইফতার পার্টিতে আমিষ খাবার খেয়ে হাড় ও উচ্ছিষ্ট নদীতে ফেলার অভিযোগে বারাণসীতে ১৪ জনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সম্প্রতি এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপরই বিজেপি যুব মোর্চার অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় প্রতাপ সিং জানান যে ধৃতদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং জল দূষণ প্রতিরোধ আইনের একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। বারাণসীর ধর্মীয় সম্প্রীতি ও গঙ্গার পবিত্রতা রক্ষায় ঘাটগুলোতে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *