১ এপ্রিল থেকে টোল প্লাজায় বন্ধ হচ্ছে নগদ লেনদেন আর বাড়বে খরচ, বাস পরিষেবা বন্ধের হুঁশিয়ারি

১ এপ্রিল থেকে টোল প্লাজায় বন্ধ হচ্ছে নগদ লেনদেন আর বাড়বে খরচ, বাস পরিষেবা বন্ধের হুঁশিয়ারি

জাতীয় সড়কে ফাস্ট্যাগের নতুন নিয়ম কার্যকর হতে চলায় আগামী ১ এপ্রিল থেকে বাড়তে চলেছে যাতায়াত খরচ। ব্যক্তিগত গাড়ির পাসের দাম বৃদ্ধির পাশাপাশি টোল প্লাজাগুলোতে নগদ লেনদেন সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ডিজিটাল পেমেন্টে অতিরিক্ত খরচ ও প্রযুক্তিগত জটিলতার কারণে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের দাবি, রুট বাসগুলোকে বিশেষ ছাড় দিয়ে টোল প্লাজায় নগদ লেনদেনের সুবিধা বহাল রাখতে হবে। এছাড়া ধীরগতির যান চলাচল নিয়ন্ত্রণ ও আলাদা লেনের দাবিও জানানো হয়েছে। সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বোস হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবি মানা না হলে ১ এপ্রিল থেকে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। এর ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *