আসামে কংগ্রেস ভাঙার অভিযানে হিমন্ত, বিজেপিতে যোগ দিলেন প্রদ্যোৎ বরদলৈ

অসমে কংগ্রেস ভাঙার অভিযানে হিমন্ত, বিজেপিতে যোগ দিলেন প্রদ্যোৎ বরদলৈ

আসামে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙন ধরাল বিজেপি। বৃহস্পতিবার বর্ষীয়ান কংগ্রেস নেতা ও সাংসদ প্রদ্যোৎ বরদলৈ এবং তাঁর পুত্র প্রতীক বরদলৈ আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগদান করেছেন। বিজেপি প্রকাশিত প্রার্থী তালিকায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর পুরনো কেন্দ্র জলুকবাড়ি এবং প্রদ্যোৎ বরদলৈ তাঁর পছন্দের দিসপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই রাজনৈতিক পটপরিবর্তনের মাঝে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা স্পষ্ট করেছেন যে, কংগ্রেসের সমস্ত যোগ্য ও দক্ষ নেতাদের বিজেপিতে নিয়ে আসাই তাঁর মূল লক্ষ্য। তিনি দাবি করেন, কংগ্রেসে আত্মসম্মান ও ভবিষ্যৎ রক্ষায় আসামর্থ হয়েই নেতারা দল ছাড়ছেন। উল্লেখ্য, ২০০১ সাল থেকে জলুকবাড়ি আসনে অপরাজিত হিমন্ত এবার জিতলে ষষ্ঠবারের মতো বিধায়ক হওয়ার নজির গড়বেন।

অন্যদিকে, টিকিট বণ্টন নিয়ে অসন্তোষ এবং অভ্যন্তরীণ হামলার অভিযোগ তুলেই প্রদ্যোৎ বরদলৈ দলত্যাগ করেছেন বলে জানা গেছে। এই ভাঙন প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ জানান, বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে। তবে ভোটের মুখে সাংসদ হারানোয় আসামে কংগ্রেসের রাজনৈতিক সমীকরণ যথেষ্ট চাপে পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *