শিপিং হাউসে সরছে সিইও দফতর, ২০-২১ মার্চের মধ্যে স্থানান্তরের নির্দেশ

শিপিং হাউসে সরছে সিইও দফতর, ২০-২১ মার্চের মধ্যে স্থানান্তরের নির্দেশ

কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমান ঠিকানা বামার লরি বিল্ডিং থেকে স্ট্র্যান্ড রোডের শিপিং হাউসে সরে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ সরকারি অফিস। সিইও মনোজ আগরওয়ালের দফতর থেকে ইতিপূর্বেই এই সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক ছাড়পত্রের জন্য নবান্নে চিঠি পাঠানো হয়েছিল।

আগামী ২০ ও ২১ মার্চ ধাপে ধাপে এই স্থানান্তরের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। দফতরের সমস্ত আধিকারিক ও কর্মীদের নথিপত্র, আসবাবপত্র, কম্পিউটারসহ যাবতীয় সরকারি সামগ্রী চিহ্নিত করে প্যাকিংয়ের প্রস্তুতি নিতে বলা হয়েছে। ২১ মার্চ বিকেল ৫টার মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কমিশন।

শিপিং কর্পোরেশনের তিনটি ফ্লোরে নতুন এই দফতর সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে হেরিটেজ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনকে। ২০ মার্চ দুপুর ১২টা থেকে সংস্থাটি প্যাকিং ও পরিবহণের কাজ শুরু করবে। উল্লেখ্য, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের অধীনস্থ এই রাষ্ট্রায়ত্ত ভবনের পরিকাঠামো খতিয়ে দেখতে আগেই পরিদর্শন সেরেছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *