অরূপ বিশ্বাসের গড়ে বামেদের বাজি পার্থপ্রতিম দ্বিতীয় দফার ৩২ প্রার্থীর নাম ঘোষণা বামফ্রন্টের
March 19, 20265:33 pm

২০২৬ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে দ্বিতীয় দফার ৩২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। হেভিওয়েট কেন্দ্র টালিগঞ্জে তৃণমূলের অরূপ বিশ্বাসের বিরুদ্ধে লড়বেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। এর আগে প্রথম দফায় ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বামেরা।
ঘোষিত তালিকায় জয়নগরে অপূর্ব প্রামাণিক, চাঁচলে আনোয়ারুল হক এবং ভবানীপুরে আইনজীবী শ্রীজীব বিশ্বাসের নাম উঠে এসেছে। নন্দীগ্রামে বামেদের তুরুপের তাস শান্তি গিরি। তরুণ ও অভিজ্ঞ মুখের সমন্বয়ে তৈরি এই তালিকা আসন্ন নির্বাচনে শাসক শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।