প্লাস্টিকবন্দি করার পাঁচ ঘণ্টা পর অলৌকিকভাবে বেঁচে উঠল মৃত ঘোষিত সদ্যোজাত
March 19, 20266:40 pm

বসিরহাটের এক বেসরকারি নার্সিংহোম সদ্যোজাত কন্যাসন্তানকে মৃত ঘোষণা করে প্লাস্টিকে মুড়ে পরিবারের হাতে তুলে দেয়। দীর্ঘ পাঁচ ঘণ্টা পর কবরের প্রস্তুতি নিতে গিয়ে হঠাৎ শিশুটি নড়ে উঠলে চাঞ্চল্য ছড়ায়। দ্রুত তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে সে সিসিইউতে চিকিৎসাধীন।
এই মর্মান্তিক গাফিলতির অভিযোগে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। প্রসূতি রুবিনা পারভিনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।