বেজিংয়ের রাজদুত হিসেবে চীন যাচ্ছেন ঝানু কূটনীতিক বিক্রম দোরাইস্বামী

বেজিংয়ের রাজদুত হিসেবে চীন যাচ্ছেন ঝানু কূটনীতিক বিক্রম দোরাইস্বামী

ভারত ও চীনের মধ্যে চলা দীর্ঘ সীমান্ত উত্তেজনার আবহে বেজিংয়ের নতুন ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন অভিজ্ঞ কূটনীতিক বিক্রম দোরাইস্বামী। ১৯৯২ ব্যাচের এই আইএফএস আধিকারিক বর্তমান রাষ্ট্রদূত প্রদীপ কুমার রাওয়াতের স্থলাভিষিক্ত হতে চলেছেন। সাংবাদিকতা থেকে কূটনীতিক জীবনে আসা দোরাইস্বামী এর আগেও চীনে কাজ করেছেন এবং মান্দারিন ভাষায় তার বিশেষ দক্ষতা রয়েছে।

বর্তমানে ব্রিটেনে ভারতের হাই কমিশনার হিসেবে কর্মরত দোরাইস্বামী অতীতে আমেরিকা ও সার্ক বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব এবং বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবেও সফলভাবে কাজ করেছেন। পূর্ব লাদাখে দীর্ঘ সামরিক অচলাবস্থার পর দুই দেশের সম্পর্ক যখন স্বাভাবিক হওয়ার পথে, তখন তার এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *