নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তে গণতন্ত্রের প্রহসন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তে গণতন্ত্রের প্রহসন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপে তৈরি হয়েছে নজিরবিহীন সংঘাত। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, প্রশাসনের শীর্ষ স্তরে আধিকারিকদের যেভাবে গণ-বদল করা হচ্ছে তা একপাক্ষিক এবং রাজ্যের প্রশাসনিক কাঠামোর ওপর এক গুরুতর আঘাত।

মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে উল্লেখ করেছেন যে কমিশনের বর্তমান কার্যপদ্ধতি সাংবিধানিক শিষ্টাচার ও সৌজন্যের সমস্ত সীমা লঙ্ঘন করেছে। বিশেষ করে স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় কমিশনের পদক্ষেপগুলোকে তিনি পক্ষপাতদুষ্ট এবং জনস্বার্থবিরোধী বলে দাবি করেছেন। বর্তমান পরিস্থিতিতে কমিশনের ভূমিকা বাস্তবের সঙ্গে সম্পর্কহীন বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *