নিলামে বিক্রি হলো আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি
March 19, 20267:44 pm

দীর্ঘ প্রতীক্ষার পর মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় দাউদ ইব্রাহিমের চারটি পৈতৃক জমি অবশেষে নিলামে বিক্রি হয়েছে। স্মাগলারস অ্যান্ড এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস আইনের অধীনে গত ৫ মার্চ কেন্দ্রীয় সরকার এই জমিগুলো সফলভাবে বিক্রি করে। এর আগে চারবার নিলামের চেষ্টা ব্যর্থ হলেও এবার মুম্বইয়ের এক ক্রেতা চড়া দামে একটি জমি কেনেন এবং বাকি তিনটি জমি অন্য একজন সংগ্রহ করেন।
নব্বইয়ের দশকে বাজেয়াপ্ত এই জমিগুলো দাউদের মা আমিনা বাইয়ের নামে ছিল। দীর্ঘ সময় ধরে ডি-কো ম্পা নির ভয় এবং আইনি জটিলতায় কোনো ক্রেতা না মিললেও এবার পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। দাউদ ইব্রাহিম ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারী হিসেবে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত। ২০২৬ সালের এপ্রিলের মধ্যে অর্থ জমা দিলে জমিগুলোর মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।