ধুতি পরে এমন অ্যাকশন! জিতের টিজার দেখে চমকে গেলেন সবাই—কে এই অনন্ত সিং?

ধুতি পরে এমন অ্যাকশন! জিতের টিজার দেখে চমকে গেলেন সবাই—কে এই অনন্ত সিং?

টলিউড সুপারস্টার জিতের আগামী ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর টিজার প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে অনুরাগী মহলে। পথিকৃৎ বসুর পরিচালনায় এই ছবিতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। ব্রিটিশ শাসকের অত্যাচারের বিরুদ্ধে টিজারে জিতের বিধ্বংসী অ্যাকশন এবং ‘বন্দে মাতরম’ স্লোগান দর্শকদের মধ্যে প্রবল উদ্দীপনা তৈরি করেছে।

ঐতিহাসিক এই চরিত্রে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন জিৎ। মুম্বইতে পেশাদার ফাইটমাস্টারের কাছে দীর্ঘ সময় ধরে লাঠিখেলা ও রণকৌশল রপ্ত করেছেন তিনি। টিজারে তাঁর একাধিক লুকে সোমনাথ কুণ্ডুর নিখুঁত প্রস্থেটিক মেকআপের ব্যবহার সিনেমাটির প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। টিজারের সংলাপে বিপ্লবী ও ডাকাতের দ্বান্দ্বিক পরিচয় এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামের আবহ ফুটে উঠেছে।

ছবির মুক্তি উপলক্ষে জিৎ জানান, শাসক যখন নিরীহ মানুষের রক্ত ঝরায়, তখন বিপ্লবী নিজেই হয়ে ওঠে এক জ্বলন্ত বিপ্লব। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই সিনেমাটিতে জিতের অনবদ্য লড়াইয়ের কাহিনী বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন দর্শকরা। গ্রামীণ ও শহরতলীর দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে আগামী ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *