চন্দ্রকোনায় হিমঘরে আলু রাখা নিয়ে তুঙ্গে উত্তেজনা, বঞ্চনার অভিযোগে বিক্ষোভে কৃষকরা

চন্দ্রকোনায় হিমঘরে আলু রাখা নিয়ে তুঙ্গে উত্তেজনা, বঞ্চনার অভিযোগে বিক্ষোভে কৃষকরা

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় হিমঘরে আলু সংরক্ষণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, জগৎ মাতা হিমঘর কর্তৃপক্ষ স্থানীয় চাষিদের বঞ্চিত করে বাইরে থেকে আসা আলুকে অগ্রাধিকার দিচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও নিজেদের উৎপাদিত ফসল মজুত করতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার কৃষকরা।

বিক্ষুব্ধ কৃষকদের দাবি, ব্যবসায়ীদের মাধ্যমে জেলার বাইরে থেকে আসা ট্রাকগুলিকে আগে সুযোগ করে দেওয়া হচ্ছে। সময়মতো আলু সংরক্ষণ করতে না পারলে ফসল নষ্ট হয়ে যাওয়ার এবং বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও দ্রুত সমাধানের দাবিতে হিমঘর চত্বরে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে।

অন্যদিকে, হিমঘর কর্তৃপক্ষ বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, শ্রমিকের অভাবের কারণে লোডিং প্রক্রিয়া চালাতে গিয়ে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে। কোনো কৃষককে ইচ্ছাকৃতভাবে ফিরিয়ে দেওয়া হয়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে ওই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *