শুক্রবার কি প্রকাশিত হচ্ছে রাজ্যের অতিরিক্ত ভোটার তালিকা

শুক্রবার কি প্রকাশিত হচ্ছে রাজ্যের অতিরিক্ত ভোটার তালিকা

ভোটের মুখে ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের ভাগ্য নির্ধারণে দফায় দফায় বৈঠক চললেও কাটছে না চরম অনিশ্চয়তা। বৃহস্পতিবার হাই কোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখাই ছিল এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

কমিশন সূত্রে খবর, বর্তমানে ২৪ লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তি হলেও বাকি বিশাল অংশের কাজ এখনও চলছে। ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হলে ঝুলে থাকা ভোটাররা আদৌ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *